Install Typing Practice APP less than 2 MB

বাংলা টাইপিং কোর্স | Bengali Typing Test and Practice

আজকের দিনে বাংলা টাইপিং শুধুই কম্পিউটার ব্যবহারকারীদের দক্ষতা নয় — এটি যোগাযোগ, শিক্ষা, চাকরি এবং সৃজনশীলতার অন্যতম প্রবেশপথ। কিন্তু ইংরেজি টাইপিংয়ের পাশাপাশি এখন Bengali Typing শেখাও সমান গুরুত্বপূর্ণ। কারণ আমরা বাংলায় চিন্তা করি, বাংলায় লিখতে ভালোবাসি, আমাদের অজস্র চিন্তা প্রকাশের মাধ্যম এখন কীবোর্ড। ভারত হোক বাংলাদেশ বা ভারত-বাংলা বহির্ভূত বাংলা ভাষীদের জন্য TypingPractice.Org এর এই ক্ষুদ্রতম প্রচেষ্টা যাতে করে মুখ ছাড়াও কীবোর্ড দিয়ে আমার আমাদের মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করতে পারি।

একদম বিনামূল্যে মুদ্রণযোগ্য বাংলা টাইপিং শংসাপত্র চান? তাহলে তাড়াতাড়ি আপনার নাম নথিভুক্ত করে পাশ করুন ও পান বাংলা টাইপিং সার্টিফিকেট।

👉 বাংলা শংসাপত্রের নাম নথিভুক্তকরণ লিঙ্ক 🔗

নীচে দুই মিনিটের একটি Bengali Typing Test দেওয়া হল, এবং তারও নীচে সম্পূর্ণ কোর্স।

Time
180s
WPM
0
CPM
0
Accuracy
100%
AI-powered → TypingPractice.Org

Configure Your Typing Exam

Please select your preferred Bengali keyboard layout to begin.

Test Complete!

WPM
0
Accuracy
0%

CPM: 0

Correct
0
Incorrect
0
Total
0

Rate this Typing Task

Average Rating: 4.4/5 (from 24 votes)

What is your rating?

Leader Board based on last 60 days
RankUserWPMAccuracyAttemptsDate
1Ali Hossen31100%15Aug 13, 2026
2MD JAKARIA2997%5Aug 17, 2026
3MOHAMMAD SAIFUL ISLAM2899%26Aug 22, 2026
4Zihad islam26100%3Sep 15, 2026
5Asim Chakma1899%2Aug 4, 2026
6songits hp laptop1797%1Jul 26, 2026
7Amir Hosen16100%12Aug 6, 2026
8Mizanur Rahman Prodhan14100%1Jul 25, 2026
9Suvro Das10100%5Aug 28, 2026
10jannat5100%9Aug 6, 2026
11SHAIKAT PAUL1693%1Aug 20, 2026
12ASIF Salman1789%1Aug 18, 2026
13Shamsul alam Rifat881%1Sep 2, 2026

Total Slides: 7


আমাদের সুগঠিত Bangla Typing Test

আমরা একদম সুগঠিত একটি টাইপিং কোর্স উপস্থাপন করলাম। আশাকরি, আপনারা ব্যবহার করে উপকৃত হবেন। মাত্র এই ২৪ টি লেশন শেষ করুন বাংলা টাইপিং এ আপনি হয়ে উঠবেন অনবদ্য পারদর্শী।

বাংলা অক্ষরের Avro ও Bijoy টাইপিং কী

বাংলা টাইপিং শেখার সময় কোন বর্ণ কীভাবে টাইপ করতে হয় তা জানা খুবই গুরুত্বপূর্ণ। নিচের টেবিলে বাংলা স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এবং কয়েকটি গুরুত্বপূর্ণ চিহ্নের AvroBijoy টাইপিং পদ্ধতি দেওয়া হলো।

বাংলা বর্ণ Avro Bijoy
o Shift+F
a G+F
i G+D
I G+Shift+D
u G+S
U G+Shift+S
ri G+A
e G+C
OI G+Shift+C
O X
OU G+Shift+X
ব্যঞ্জনবর্ণ
k J
kh Shift+J
g O
gh Shift+O
Ng Q
c Y
ch Shift+Y
j U
jh Shift+U
NG Shift+I
T T
Th Shift+T
D E
Dh Shift+E
N B
t K
th Shift+K
d L
dh Shift+L
n B
p R
ph / f Shift+R
b H
bh / v Shift+H
m M
y W
r V
l Shift+V
sh / S Shift+M
Sh Shift+N
s N
h I
R P
Rh Shift+P
Y Shift+W
অন্যান্য গুরুত্বপূর্ণ বর্ণ ও চিহ্ন
ng Shift+Q
: ;
^ Shift+7
Shift+/
^ G

bijoy 52 kyboard layout for bengali typing

নোট: Avro Phonetic একটি phonetic বা transliteration-based পদ্ধতি। তাই একই বাংলা বর্ণ লেখার ক্ষেত্রে একাধিক গ্রহণযোগ্য ইংরেজি input থাকতে পারে। অন্যদিকে Bijoy একটি fixed keyboard layout, যেখানে নির্দিষ্ট key বা key combination মনে রাখতে হয়।

কেন বাংলা টাইপিং শেখা জরুরি?

বাংলা টাইপিং শুধু লেখার গতি বাড়ানোর জন্য নয়, বরং আমাদের ভাষায় কাজের সুবিধা বাড়ানোর জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ সরকারি দপ্তর, স্কুল-কলেজ, সংবাদ মাধ্যম, এমনকি অনলাইন ফ্রিল্যান্সিংয়েও বাংলায় কাজের চাহিদা বেড়েছে। আপনি যদি বাংলা ভাষায় দ্রুত ও নিখুঁতভাবে টাইপ করতে পারেন, তাহলে আপনার কাজের মান এবং সময় — দুই-ই উন্নত হবে।

আরেকটি বড় কারণ হলো স্বাচ্ছন্দ্যBangla Typing করতে পারলে আপনি নিজের ভাব প্রকাশ অনেক সহজে করতে পারবেন। ইংরেজিতে ভাব অনুবাদ করার দরকার নেই।

bangali typing test and course which supports all bengali keyboard layout like avro, vijay and provat.

Bengali Typing শেখা শুরু করবেন কীভাবে

Bengali Typing শেখা কঠিন নয়। দরকার কেবল নিয়মিত অনুশীলন ও সঠিক দিকনির্দেশনা। নিচে কয়েকটি ধাপ দেওয়া হলো যা অনুসরণ করলে সহজেই শুরু করতে পারবেন।

  • বর্ণমালা চিনুন: প্রথমে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের অবস্থান কীবোর্ডে কোথায় তা জানুন।
  • ফনেটিক বা ইনস্ক্রিপ্ট লেআউট বেছে নিন: আপনি গুগল ইনপুট টুল বা অভ্র (Avro) ব্যবহার করতে পারেন। ফনেটিক লেআউট বাংলা শেখার শুরুর জন্য সহজ।
  • প্রতিদিন বাংলা টাইপিং প্র্যাকটিস করুন: ছোট শব্দ ও বাক্য দিয়ে শুরু করুন।
  • গতি ও নির্ভুলতার দিকে নজর দিন: গতি নয়, প্রথমে সঠিক বানান ও হাতের অবস্থান রপ্ত করুন।
  • নিয়মিত বাংলা টাইপিং টেস্ট দিন: নিজের অগ্রগতি যাচাই করতে সপ্তাহে অন্তত একবার টাইপিং টেস্ট দিন।

কীভাবে বাংলা টাইপিং প্র্যাকটিস (অভ্যাস) করবেন, নিজের অগ্রগতি যাচাই করতে কীভাবে Bengali Typing  Test দেবেন, এবং সম্পূর্ণ কোর্সের মাধ্যমে কীভাবে দক্ষ হয়ে উঠবেন তার উপর ভর করে গড়ে উঠছে typingPractice.Org. এবং ব্যাবস্থা করা হয়েছে একটি কোর্স ও  উপলব্ধ করা হয়েছে Interactive Bengali Typing Test tool.

বাংলা টাইপিং প্র্যাকটিস (অভ্যাস) করার কিছু কার্যকর টিপস

অনুশীলনই দক্ষতার চাবিকাঠি। তাই প্রতিদিন অন্তত ১৫-২০ মিনিট সময় দিন। নিচে কিছু কার্যকর পদ্ধতি দেওয়া হলো —

  • দৈনিক টাইপিং পাঠ (Lesson) অনুসরণ করুন: যেমন: প্রথম দিন স্বরবর্ণ, দ্বিতীয় দিন ক বর্গ, তৃতীয় দিন চ বর্গ ইত্যাদি।
  • বাংলা খবরের কাগজ বা গল্পের অংশ টাইপ করুন: এতে বাস্তব শব্দের সঙ্গে পরিচিতি বাড়বে।
  • দুই হাতে টাইপের অভ্যাস করুন: শুধুমাত্র এক হাতে টাইপ করলে গতি কমে যায়।
  • ত্রুটি শনাক্ত করুন: প্রতিটি টাইপিং শেষে ভুল অক্ষর চিহ্নিত করুন এবং পরের বার তা সংশোধন করুন।
  • নিজের স্কোর রেকর্ড রাখুন: প্রতিদিন কত শব্দ টাইপ করতে পারলেন, কত ভুল হলো, তা লিখে রাখুন।

আমদের ওয়েবসাইট এ দেওয়া হয়েছে Bengali Typing Test Course  যা নিয়মিত ব্যবহার করলে গতি ও নির্ভুলতা দ্রুত বাড়বে।

বাংলা টাইপিং টেস্ট কীভাবে আপনার দক্ষতা মাপবে

বাংলা টাইপিং টেস্ট হলো আপনার গতি ও নির্ভুলতা যাচাইয়ের সেরা উপায়। আমাদের প্রদান করা টাইমার ও স্পিড পরিমাপক আপনার স্পিড স্কোর (WPM – Words Per Minute) জানিয়ে দেয় অভ্যাস চলাকালীন।

পরীক্ষায় সাধারণত তিনটি বিষয় গুরুত্বপূর্ণ:

  1. Typing Speed (WPM): প্রতি মিনিটে কতটি শব্দ টাইপ করতে পারেন।
  2. Accuracy: মোট অক্ষরের মধ্যে কতটি ভুল নয়।
  3. CPM: সেকন্ড প্রতি কতগুলি বর্ণ টাইপ করছেন ।
  4. Consistency: পুরো লেখায় আপনার গতি ও নির্ভুলতা একই আছে কিনা।

নিয়মিত Bangla Typing Test দিলে আপনি বুঝতে পারবেন কোন অক্ষর বা বর্ণে বেশি সময় নিচ্ছেন, কোথায় বেশি ভুল হচ্ছে। এর ফলে উন্নতি সহজ হয়।

 বাংলা টাইপিং সফটওয়্যার

বাংলা টাইপিং এর  জন্য কিছু জনপ্রিয় সফটওয়্যার ও ওয়েবসাইট আছে, যেমন —

  • Avro Keyboard: ফনেটিক ইনপুটের জন্য খুবই সহজ ও জনপ্রিয়।
  • Vijay Keyboard: কম্পিউটার এ টাইপিংয়ের জন্য সুবিধাজনক।
  • Provat Keyboard: বহুল প্রচলিত আরও একটি বাংলা কীবোর্ড লেআউট।
  • বাংলা টাইপিং প্র্যাকটিস ওয়েবসাইট : আমাদের এই   Typing Practice . অয়েব সাইট যেটি খুব সম্ববত একমাত্র ওয়েবসাইট যেখানে যে কোন বাংলা কীবোর্ড লেআউট থেকে ইনপুট গ্রহন করতে পারে।

এমন ওয়েবসাইটে আপনি প্রতিদিন প্র্যাকটিস করতে পারেন, টাইপিং টেস্ট দিতে পারেন, এমনকি নিজের স্কোর শেয়ারও করতে পারেন বন্ধুদের সঙ্গে।

 বাংলা টাইপিং শেখার কিছু বাড়তি উপকারিতা

  • লেখার গতি বাড়ে এবং সময় বাঁচে
  • অফিস ও শিক্ষাক্ষেত্রে কাজের দক্ষতা বাড়ে
  • ফ্রিল্যান্সিং বা অনুবাদ কাজের সুযোগ তৈরি হয়
  • বানান ও ভাষা দক্ষতা আরও উন্নত হয়
  • নিজের মাতৃভাষায় প্রকাশের আনন্দ পাওয়া যায়

বাংলা টাইপিং শেখা মানে কেবল কম্পিউটারে লেখা নয় — এটি নিজের ভাষাকে প্রযুক্তির সঙ্গে যুক্ত করার একটি সুন্দর উদ্যোগ।

শেষ কথা Bangla Typing সমন্ধে

আজকের দিনে বাংলা টাইপিং একটি মৌলিক দক্ষতা, যা স্কুলের ছাত্র থেকে অফিসের পেশাদার — সবারই দরকার। যদি আপনি নিয়মিত Bengali Typing Practice করেন, এবং মাঝে মাঝে সময়ভিত্তিক পরীক্ষা  দিয়ে নিজের অগ্রগতি যাচাই করেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি দক্ষ টাইপিস্ট হয়ে উঠতে পারবেন।

বাংলা ভাষায় দ্রুত ও সুন্দরভাবে লিখুন — কারণ ভাষা যত শক্তিশালী হবে, আমাদের ভাবও তত বেশি পরিষ্কারভাবে প্রকাশ পাবে। এখনই সময়, নিজের কীবোর্ডে বাংলার ছোঁয়া দেওয়ার।

FAQ Related Bangla Typing Test

কোন কিবোর্ড দিয়ে বাংলা টাইপিং শিখব?

আপনার পছন্দের কীবোর্ড আপনি ব্যবহার করতে পারেন, কারণ আমাদের টাইপিং টুল সব কীবোর্ড লেয়াউট সাপোর্ট করে । তবে ব্যাবহারিক দিক থেকে সব কীবোর্ড এর সুবিধা ও অসুবিধা আছে।

প্রতি মিনিটে কত শব্দ টাইপ করা জরুরি?

ইংরেজি এর চেয়ে বাংলা টাইপে গতি কম হয়। তবে ৩০ থেকে ৪০ ভালো গতি।

Bengali Typing Test Website কি বিনামুল্যে ব্যবহার যোগ্য?

Bangla Typing Test Website একদম বিনামূল্যে যখন খুশি এবং যত খুশি ব্যবহার করতে পারেন ।

টাইপিং কোর্স চলাকালীন সবচেয়ে কোন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিৎ?

গতির চেয়ে নির্ভুলতা অগ্রগণ্য হওয়া উচিৎ।