This is the Unit Test of Bengali Typing Course.
Its Completely Free, No payment or Card Information Required.
Log In To Enrollআমরা যারা এই বাংলা টাইপিং কোর্সটিকে প্রথম থেকেই অনুসরন করে এগিয়ে যাচ্ছি তাদের জন্য আজকের এই দশ মিনিট বাংলা টাইপিং অভ্যাস একটি গুরুত্বপূর্ণ দিন। ১ মিনিট থেকে শুরু করে ধাপে ধাপে ৯ মিনিটের টাইপিং বাধা অতিক্রম করে আপনি ১০ মিনিটের বাংলা টাইপিং টেস্ট’ (10 Minute Bengali Typing Test) এ উপস্থিত হয়েছেন। আপনি ভাবছেন হইত এটা কোন সাধারন টাইপিং অনুশীলন কিন্ত আসলে তা নয়- এটি হলো পেশাদার টাইপিংয়ের চূড়ান্ত মানদণ্ড বা ‘Gold Standard’।
Test Complete!
CPM: 0
Save Your Progress!
Log in or create an account to save your test results, track your history, and join the leaderboard.
| Rank | User | WPM | Accuracy | Attempts | Date |
|---|---|---|---|---|---|
| 1 | Tushar Samanta | 17 | 99% | 1 | Jul 16, 2026 |
| 2 | songits hp laptop | 17 | 99% | 3 | Jul 24, 2026 |
| 3 | Garena free fire. | 13 | 98% | 2 | Aug 25, 2026 |
| 4 | Suvro Das | 10 | 99% | 2 | Sep 8, 2026 |
Table of Contents
কেন ১০ মিনিট বাংলা টাইপিং গুরুত্বপূর্ণ?
সরকারি অফিস, ডেটা এন্ট্রি জব কিংবা ক্লারিক্যাল পদের পরীক্ষায় টাইপিস্টদের যোগ্যতা প্রমাণের জন্য পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা হোক বা বাংলদেশ বা বিশ্বব্যাপী অন্যকোন দেশই হোক না কেন এই ১০ মিনিট সময়সীমাকেই আদর্শ হিসেবে ধরা হয়। তবে হ্যাঁ, ৫ মিনিট, ২০ মিনিট বা ৩০ মিনিট টাইপিং ও কোন কোন পরীক্ষায় দেখা যায়। হ্যাঁ, এটা অবশ্যই মনে রাখতে হবে বাংলা ভাষা ও এই ভাষার টাইপিং দক্ষতার উপর চাকরি সবচেয়ে বেশি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ।
চাকরির পরীক্ষার প্রস্তুতি ও পেশাদারিত্ব
১০ মিনিট একটানা টাইপ করা আপনার পেশাদারিত্বের প্রমাণ দেয়। এই দীর্ঘ সময়ে হাতের আঙ্গুল যেমন ক্লান্ত হয়, তেমনি চোখের ওপরও চাপ পড়ে। এই টেস্টে ভালো স্কোর করার অর্থ হলো, আপনি বাস্তব কর্মক্ষেত্রে যেকোনো বড় রিপোর্ট, চিঠি বা ডেটাশিট কোনো রকম মানসিক চাপ ছাড়াই টাইপ করতে সক্ষম। এই ধাপে আপনার প্রধান লক্ষ্য হবে প্রথম মিনিট থেকে দশম মিনিট পর্যন্ত একই গতি (Steady WPM) এবং একই নির্ভুলতা (Accuracy) ধরে রাখা।
নামবাচক শব্দ ও বানানের চ্যালেঞ্জ
আজকের টাইপিং টাস্কে আমরা বাংলা ভাষা ও ভারতের ইতিহাসের ‘বিখ্যাত ব্যক্তিত্ব এবং বইয়ের নাম’ অন্তর্ভুক্ত করেছি। নামবাচক শব্দ বা Proper Nouns টাইপ করা সাধারণ শব্দ টাইপ করার চেয়ে কিছুটা কঠিন। কারণ, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বা বিবেকানন্দ—এই নামগুলোতে বেশ কিছু জটিল যুক্তাক্ষর থাকে এবং এই নামগুলো আমরা নিজেদের মতো করে পাল্টাতে পারি না। এখানে মাসল মেমোরির পাশাপাশি আপনার মস্তিষ্কের বানান মনে রাখার ক্ষমতাও সমানভাবে কাজ করবে।
১০ মিনিটের এই পরীক্ষায় সফল হলে আপনি নিজেকে একজন দক্ষ টাইপিস্ট হিসেবে দাবি করতে পারেন। এরপরও যদি আপনি নিজের সহনশীলতাকে চরম সীমায় নিয়ে যেতে চান, তবে আমাদের অন্যান্য বাংলা টাইপিং টেস্ট-এ অংশ নিতে পারেন।